আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলা সিটি হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা সহ বিশালগড়ের আইন-শৃংখলা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাজ্যবাসিকে উন্নত চিকিৎসা পরিসেবা দিতে বদ্ধ পরিকর রাজ্য সরকার। সেই অনুসারে রাজধানীর কাসারপট্টি এলাকায় আগরতলা সিটি হাসপাতাল গড়ে উঠছে। বর্তমানে নির্মাণ কাজ চলছে। আগামী কিছু দিনের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে এই হাসপাতালের উদ্ধোধন করা হবে।সোমবার আগরতলা সিটি হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।প্রতিক্রিয়ায় তিনি বলেন, এখান থেকে যাওয়া আসাও তো একটা সমস্যা হয়। যারা রোগীরা আছেন তাদের তো যাওয়াটা অনেকটা সময় যাবে। আর আধুনিক যে চিকিৎসা পরিসেবা প্রয়োজন এই সিটি হাসপাতালে কিন্তু সব কয়টাই থাকবে।পাশাপাশি বিভিন্ন স্পেশালিটির লোকও সেখানে থাকবে। এরজন্য বিভিন্ন পদে লোকও নিয়োগ করা হবে বলে তিনি জানান।এদিকে, বিশালগড়ের আইন-শৃংখলা ও পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আইন-শৃংখলা নিয়ে আমি আজ সকালেও কথা বলেছি।সত্যি কথা বলতে গেলে এগুলি তো অনেক আগের।লুকিয়ে ছিল সেগুলো। এখন তা আস্তে আস্তে প্রকাশ্যে আসছে। অনেক জন গ্রেফতার হয়েছে। আবার অনেকে জেলেও আছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

     






    akb tv news 

    06.07.2026

     


    3/related/default