আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী পালন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সোমবার ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী।এই উপলক্ষে এদিন সারা দেশের সাথে ত্রিপুরাতেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন সকালে আগরতলার বিজেপি রাজ্য সদর দপ্তরে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী,মেয়র দীপক মজুমদার-সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা।প্রসঙ্গত, ১৯০১ সালের ৬ই জুলাই কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ভারতীয় জনসঙ্ঘ-এর প্রতিষ্ঠাতা ছিলেন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরোধিতা এবং দেশের পূর্ণাঙ্গ একত্রিকরণের পক্ষে তাঁর অবস্থান ভারতীয় রাজনীতিতে বিশেষভাবে স্মরণীয়। ১৯৫৩ সালে কাশ্মীরে গ্রেপ্তার হওয়ার পর পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়।





     

    akb tv news 

    06.07.2026


    3/related/default