নিজস্ব প্রতিনিধিঃ
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে সোনামুড়া থানার অধীন কমলনগর ঘাটিঘর এলাকার গভীর জঙ্গলে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে জঙ্গলের ভেতর থেকে শুকনো গাঁজাভর্তি মোট ১১টি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন ৩৬২.১০০ কেজি।পরবর্তীতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭২ লক্ষ ৪০ হাজার টাকা।এই ঘটনায় সোনামুড়া থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার প্রকৃত মালিক বা এর সঙ্গে জড়িত পাচারচক্রকে শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।উল্লেখ্য, এই যৌথ অভিযানে সোনামুড়া থানা, ৮১ ব্যাটালিয়ন বিএসএফ এবং ১১তম ব্যাটালিয়ন টিএসআর-এর জওয়ানরা অংশ নেন।
akb tv news
16.07.2026

