আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কভার ড্রেন নির্মাণের পরও শহরে জমা জলের সমস্যা থেকে মুক্তি নেইঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ



    আগামী ৪দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আবহওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতা জারি করে বলা হয়েছে ভারী বৃষ্টিপাত হবে রাজ্যের সব কয়টি জেলায়। সেই অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়। বুধবার দিনভর বৃষ্টিপাত চলে। তাতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। নিত্য যাত্রীদের উপর এর মারাত্মক প্রভাব পড়ে।

     

    এদিন থেমে  থেমে বৃষ্টিপাত হওয়ায় শহরবাসীকে জলবন্দি হতে হয়নি। তবে মঙ্গলবার সন্ধ্যা রাতে ঘন্টা খানেকের বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায় । সেই আগের মতোই শকুন্তলা রোড , আর এম এস চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী , ওরিয়েন্ট, বিদূরকর্তা চৌমুহনী সহ বিভিন্ন জায়গায় জল জমে যায়। আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পে প্রায় দেড় বছর ধরে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে। ড্রেন নির্মাণের সময় শহরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল। এখন শহরের প্রাণকেন্দ্রে অধিকাংশ রাস্তাতেই কভার ড্রেন নির্মাণের কাজ শেষ। কিন্তু জল যন্ত্রনা থেকে শহরবাসীর মুক্তি মেলেনি। সাধারণ মানুষের অভিযোগ কোথাও কভার ড্রেন এর সঙ্গে রাস্তার লেভেল ঠিক নেই। ড্রেন এর গভীরতা কম।


    কভার ড্রেন  এর  উপরের অংশের ঢালাই দেওয়ার সময় যে বাঁশ কাঠ লাগানো হয়েছিল সেগুলি খোলা হয়নি। নিয়মিত ড্রেনগুলি সাফাই করা হচ্ছে না। আর এসমস্ত নানা কারণে শহরের রাজপথে জল জমে থাকার সমস্যা আগের মতোই রয়ে গেছে।


    যদিও পুর নিগম কতৃপক্ষ শহরবাসীকে জল যন্ত্রনা থেকে মুক্তি দিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। ভ্রাম্যমান মোটর ভেহিক্যালও  আনা হয়েছে। দ্রুত জল সারানোর জন্যে এগুলি চালানো হয়। কিন্তু অবৈজ্ঞানিক ভাবে ড্রেন নির্মাণের ফলে সমস্যা যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে বলে অভিযোগ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৮ই জুলাই ২০২৬

     

    3/related/default