আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রতাপগড় মন্ডলে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান। এদিন ১৩ প্রতাপগড় বিধানসভার অন্তর্গত ৫১ নং বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৬তম ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ দলীয় কার্যকর্তারা। মন কি বাত অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ত্রিপুরার কথা তুলে ধরেছেন, যা এই রাজ্যের জন্য গর্বের। প্রধানমন্ত্রীর এই বার্তা দেশবাসীকে উন্নয়ন, ঐক্য ও জাতীয় স্বার্থে আরও অনুপ্রাণিত করবে বলে তিনি জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 





    akb tv news 

    26.07.2026

    • নবীনতর

      প্রতাপগড় মন্ডলে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী।।AKB TV News

    3/related/default