নিজস্ব প্রতিনিধিঃ
কার্গিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা
ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে দিনটি উদ্যাপন করা
হয়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মত্যাগকারী বীর ভারতীয় সেনানিদের স্মৃতির
প্রতি শ্রদ্ধা জানাতে এদিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে রাজ্যপাল
ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু উপস্থিত হয়ে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ
করে শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর সঙ্গে সেনা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, প্রশাসনের শীর্ষ
কর্তাব্যক্তি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।অনুষ্ঠানে
কারগিল যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানিদের বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা স্মরণ
করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দেশের ঐক্য,
অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের অবদানের কথা তুলে ধরেন।
akb tv news
26.07.2026

