সাংবাদিকের পরিচয় দিয়ে ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচারের অভিযোগে ধলাই জেলার গঙ্গানগর থানার পুলিশের জালে এক ভুয়ো সাংবাদিক।
আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) নিরুপম দত্ত জানান, গঙ্গানগর থানার নাকা চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে TR-01BQ-0551 নম্বরের একটি মহিন্দ্রা কোম্পানির বিলাসবহুল গাড়িকে আটক করা হয়। পরে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি গোপন কক্ষ থেকে বিভিন্ন আকারের প্যাকেটে রাখা মোট ৮১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।তল্লাশির সময় গাড়ি থেকে দুটি ভুয়ো নম্বর প্লেট এবং ২০২১ সালের একটি প্রেস কার্ড উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাংবাদিকের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক পাচারের কাজ চালিয়ে আসছিল অভিযুক্ত।ধৃতের নাম অনিমেষ দেব। তার বাড়ি খোয়াই জেলায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১২ই জুলাই ২০২৬

.jpeg)