নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর দ্বিতীয় ব্যাটালিয়নের আর কে নগর প্যারেড গ্রাউন্ডে শনিবার অনুষ্ঠিত হয় রিক্রুট পুলিশ কনস্টেবল (পুরুষ) ৯২তম ব্যাচের পাসিং আউট প্যারেড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী (ড.) মানিক সাহা। প্যারেডে অংশগ্রহণকারী নবীন পুলিশ কনস্টেবলদের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় তিনি সকল নবীন জওয়ানকে অভিনন্দন জানান এবং রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে ত্রিপুরা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক, টিএসআর-এর কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সুশৃঙ্খল কুচকাওয়াজ, প্রশিক্ষণের বিভিন্ন কৌশল প্রদর্শন এবং আনুষ্ঠানিক শপথ গ্রহণের মধ্য দিয়ে নবীন কনস্টেবলদের কর্মজীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়।
akb tv news
18.07.2026

