নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার আগরতলার রবীন্দ্র শত বার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হল আর্ট সোসাইটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। শিল্প ও সংস্কৃতি চর্চার প্রসার এবং নবীন-প্রবীণ শিল্পীদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পর্ব ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি শিল্প- সংস্কৃতির বিকাশে আর্ট সোসাইটির ভূমিকার প্রশংসা করেন এবং শিল্পচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।এদিন অনুষ্ঠানে আর্ট সোসাইটির সভাপতি, সম্পাদক সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদস্য ও শিল্পীদের সক্রিয় অংশগ্রহণে সমাবর্তন অনুষ্ঠান যেন প্রাণবন্ত হয়ে ওঠে।
akb tv news
26.07.2026

