আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব উদযাপন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ভারতবর্ষে প্রতি বছর ১লা জুলাই থেকে ৭ই জুলাই পর্যন্ত এক সপ্তাহব্যাপী বনমহোৎসব পালিত হয়। এই সময় দেশজুড়ে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং বনায়নের লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আগরতলা পুর নিগমের উদ্যোগেও শহরের বিভিন্ন ওয়ার্ডে বনমহোৎসব কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার রাজধানীর দুর্গা চৌমুহনী এলাকার এক প্যার মা কি নাম কর্মসূচির অঙ্গ হিসেবে সূর্য তোরণ ক্লাব এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মাইনোরিটি কর্পোরেশনের চেয়ারম্যান জসীম উদ্দীন, কর্পুরেটর ভাস্বতি দেববর্মা, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরেন। আগামী প্রজন্মের জন্য বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তার কথা বলে তিনি শুধু গাছ লাগালেই হবে না তাকে যত্ন করে বড় করে তোলার  আহ্বান রাখেন।








    akb tv news 

    04.07.2026

    3/related/default