আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    একবার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা দেশের কোনও হাসপাতালে করাতে চান না তিনি। যাবেন বিদেশেই। কলকাতা হাইকোর্ট এসএসকেএমে চিকিৎসা করাতে বলায় আপত্তি জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। খারিজ হয়ে যায় তাঁর মামলা।চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে দেয় আদালত। গত ২০ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে বলেছিলেন, “আপনার চোখের চিকিৎসা কলকাতার হাসপাতালে করা হয়নি। আদালত আপনাকে তখনই যেতে দিতে পারে, যদি এখানে এই চিকিৎসা না করা যায়।” কখনও SSKM-এ গিয়েছিলেন কি না, সে প্রশ্নও তুলেছিল আদালত। হাইকোর্টের বক্তব্য ছিল, কলকাতায় চিকিৎসকরা একটা বোর্ড গঠন করুক। মেডিক্যাল বোর্ড যদি মনে করে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা প্রয়োজন, তাহলে যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়





    akb tv news 

    07.08.2026

    3/related/default