আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এসসি-এসটি ‘ক্রিমি লেয়ার’ ইস্যুতে সুপ্রিম কোর্টে কেন্দ্র ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ,

     এবার তফসিলি জাতি ও তফসিলি উপজাতির সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির বিরোধিতা করল কেন্দ্র। এক্ষেত্রে সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, এ ধরনের নীতিগত সিদ্ধান্ত আদালতের নির্দেশে কার্যকর করা যায় না। এমন কোনও পদক্ষেপের আগে বিস্তৃত তথ্য ভিত্তিক সমীক্ষা ও সামগ্রিক পর্যালোচনা জরুরি। কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রক আদালতে জানিয়েছে, সংশ্লিষ্ট জনস্বার্থ মামলায়  আবেদনকারীরা আদালতের মাধ্যমে সরকারকে নির্দিষ্ট ধরনের সংরক্ষণ নীতি প্রণয়নের নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন। কিন্তু নীতিনির্ধারণ সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের বিষয় এবং তা বিচার বিভাগের আওতার বাইরে। হলফনামায় বলা হয়েছে, এসসি, এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি কে চিহ্নিত করার ভিত্তি শুধুমাত্র আর্থিক অবস্থা নয়। বরং ঐতিহাসিক বৈষম্য, সামাজিক বঞ্চনা, জাতিগত পরিচয় এবং শিক্ষাগত অনগ্রসরতার মতো বিষয়গুলিই সংরক্ষণের মূল ভিত্তি। এ ক্ষেত্রে কেন্দ্রের বক্তব্য, সংরক্ষণের মূল উদ্দেশ্য হল দীর্ঘদিনের সামাজিক বৈষম্য ও বঞ্চনার শিকার সম্প্রদায়গুলিকে ন্যায়বিচার নিশ্চিত করা, সমান সুযোগ তৈরি করা এবং শিক্ষা ও সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ বাড়ানো। এই বৈষম্য কেবল অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে না, তাই শুধুমাত্র আয়ের ভিত্তিতে সংরক্ষণের সুবিধা সীমিত করার যুক্তি গ্রহণযোগ্য নয়। সরকার আরও জানিয়েছে, এসসি, এসটি ও ওবিসিদের জন্য চালু থাকা বহু কল্যাণমূলক প্রকল্পে ইতিমধ্যেই আয় বা আর্থিক অবস্থার ভিত্তিতে সুবিধাভোগী নির্ধারণের ব্যবস্থা রয়েছে।




    akb tv news 

    07.08.2026.

    3/related/default