নিজস্ব প্রতিনিধিঃ
দক্ষিণ জেলার কলাছড়া এলাকার চৌদ্দদেবতা পাড়ার বাসিন্দা গৃহবধূ রুমা দাস l বর্তমান সময়ে তাঁর সাত বছরের কন্যা সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তা ও অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর তিনি আইনের দ্বারস্থ হয়েছেন এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় সহায়তার আবেদন জানিয়েছেন।পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে কলাছড়া চৌদ্দদেবতা পাড়ার বাসিন্দা মৃত নবদ্বীপ দাসের ছেলে স্বপন দাসের সঙ্গে সাব্রুমের দমদমা এলাকার ভুবনেশ্বর দাসের মেয়ে রুমা দাসের প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় l এরপর তাদের বিয়ে হয়। বিয়ের পর কয়েক বছর তাদের সংসার ভাল ভাবে চললেও গত দুই থেকে তিন বছর ধরে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। তাদের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে।শুক্রবার সংবাদ মাধ্যমের প্রতিনিধির মুখোমুখি হয়ে রুমা দাস জানান, গত দুই থেকে তিন বছর ধরে তাঁর স্বামী স্বপন দাস অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন l এই বিষয়টি নিয়ে প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত।রুমা দাসের দাবি, গত বৃহস্পতিবার স্বপন দাস বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজন ও পরিচিতদের মাধ্যমে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করে আইনের আশ্রয় নিয়েছেন।তিনি অভিযোগ করেন, তাঁর সন্দেহ স্বামী ওই মহিলাকে নিয়ে কোথাও চলে গেছেন। বর্তমানে ছোট মেয়েকে নিয়ে তিনি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেনl
akb tv news
07.08.2026

