আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নতুন করে অপারেশন ও মেনটেনেন্স নীতি চালু ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশনের আওতায় রাজ্যে গ্রামীণ পানীয় জল সরবরাহ প্রকল্পগুলির দীর্ঘমেয়াদি, নিরবচ্ছিন্ন ও মজবুত পরিচালনা নিশ্চিত করতে রাজ্য সরকার এই প্রথম নতুন করে অপারেশন এবং মেনটেনেন্স নীতি (O&M) চালু করেছে। রাজ্য সরকারের এই নীতির লক্ষ্য হল প্রতিটি গ্রাম পঞ্চায়েতের এবং এডিসি ভিলেজের গ্রাম-পাহাড়ের তথা গ্রামীন পরিবারের নিরাপদ ও মানসম্মত পানীয় জল সরবরাহ অব্যাহত রাখা। নতুন নীতি অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজ গুলিতে জল এবং স্টেনিস্টিষান কমিটির মাধ্যমে পাইপ লাইনের ছোটখাটো লিকেজ, ভালভ ও ট্যাপ মেরামত, মোটর পরিচালনা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্টের ব্যাপারে দায়িত্ব স্থানীয় পর্যায়ে পালন করা হবে, যার ফলে দ্রুত সমস্যার সমাধান সম্ভব হবে। অন্যদিকে, জলশোধনাকার প্রকল্প (WTP), উদ্ভাবনী জল সরবরাহ, জল থেকে আয়রন দূর করার প্রকল্প (IRP), গুরুত্বপূর্ণ মেইনটেনেন্সের দায়িত্ব জনস্বাস্থ্য কারিগরি (পানীয় জল ও পরিছন্নতা) বিভাগ ডিডাবলুএসের অধীনেই থাকবে। এছাড়া, প্রকল্পগুলির দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী জল ব্যবহারকারী বদলানো আদায় করা হবে। এই অর্থ সংশ্লিষ্ট প্রকল্পের বিদ্যুৎ বিল, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হবে, যাতে গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন পানীয় জল পরিষেবা বজায় থাকে। এই নতুন অপারেশন এবং মেনটেনজ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনঅংশগ্রহণ বৃদ্ধি, দ্রুত পরিষেবা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব আরও সুদৃঢ় হবে বলে জানান, সাব্রুম ডিডাব্লুএস সাব-ডিভিশন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবব্রত ত্রিপুরা l






    akb tv news 

    07.08.2026

    3/related/default