আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অসমে প্রায় দুই লক্ষ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ধীরে ধীরে জল নামতে শুরু করেছে। পরিস্থিতি বদলাচ্ছে। তবে আশঙ্কার মেঘ এখনও কাটেনি অসম রাজ্যে। উজান অসমে এখনও বহু অঞ্চল প্লাবিত। ঘরছাড়া বহু মানুষ। তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে আনার কাজ চলছে। বিলি করা হচ্ছে ত্রাণ। তবে দুর্গম এলাকায় সেই ত্রাণ পৌঁছোনোই বড় চ্যালেঞ্জ সরকারের। অন্যদিকে, বন্যা বিধ্বস্ত অসমে বাড়ল মৃতের সংখ্যা। সরকারি হিসেবে, অসমে এখনও পর্যন্ত বন্যার কারণে মৃত্যু হয়েছে ৮২ জনের। প্রায় দু’লক্ষ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত। বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের মৌসম ভবন। বন্যার দুর্দশা এখনও কাটিয়ে উঠতে পারেনি অসমের অনেক এলাকাই। তার মধ্যে আবার বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে আশঙ্কা বাসিন্দাদের। রাজ্যের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নওগাঁও, সোনিতপুর, কামরূপ শহর। তবে গত কয়েক দিনের তুলনায় এই সব জলমগ্ন এলাকার ছবি পাল্টাছে। তারপরও আশঙ্কা কাটছে না। নতুন করে বৃষ্টি হলে ওই এলাকাগুলিতে আবার জল বাড়বে বলে তা আর বলার অপেক্ষা রাখে না।









    akb tv news 

    02.08.2026


    3/related/default