নিজস্ব প্রতিনিধিঃ
দেশের ভবিষ্যৎ হল যুব সমাজ। তারা সঠিক পথে চললে, তবেই সমাজের অগ্রগতি
হবে, দেশের উন্নতি হবে। তবে বর্তমান সময়ে অনেক যুবক-যুবতীই নানা ধরনের নেশা বা
মাদকে আসক্ত হয়ে পড়ছে। তাদের এই নেশার ভয়াল গ্রাস থেকে উদ্ধার করতেই কেন্দ্র
সরকারের বড় উদ্যোগ। ২রা আগস্ট নেশা মুক্ত
যুব নামক একটি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকশিত ভারত
সংকল্প অভিযানেরই অংশ ‘নেশা মুক্ত যুব’। মাদক সেবন রুখতে এদিন দেশ জুড়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদীও এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন। সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়।এদিনের
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “নেশা শুধুমাত্র শরীরেরই ক্ষতি করে
না, একজন মায়ের হাসিকে কেড়ে নেয়, বাবার আশা ভেঙে দেয়। বোনের রাখির বন্ধনকে দুর্বল
করে দেয়। পরিবারের সদস্যরা রোজ কষ্ট পান চোখের সামনে তাদের তিলে তিলে নষ্ট, ধ্বংস
হয়ে যেতে দেখে। রাষ্ট্রের শক্তিও দুর্বল হয়ে যায়। এই জন্য শত্রু দেশরাও ষড়যন্ত্র
করে দেশের যুবদের নেশায় ডুবিয়ে দিতে কোনও কসুর রাখছে না। ক্রমাগত ড্রাগ সাপ্লাই
করে টাকা উপার্জন করছে। আমাদের মতো দেশকে ধ্বংস করাও ওদের প্ল্যান। এই জন্য আমাদের দেশের যুবদের নেশা থেকে মুক্ত করতে হবে। আপনাদের মনে
রাখতে হবে, নেশা কিছুক্ষণের জন্য আনন্দ দিলেও, পরিবারকে দুঃখ-কষ্ট দেয়।”দেশজুড়ে
২৮ হাজারেরও বেশি জায়গায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট ১ কোটিরও বেশি যুবক-যুবতীরা
এই অনুষ্ঠানে অংশ নেন। যুবদের সঠিক পথ দেখাবেন পূজ্য আম্মা, গুরু শ্রী শ্রী
রবি সঙ্কর, পূজ্য দাজি, ডঃ চিন্ময় পান্ডা ও স্বামী ব্রহ্মবিহারীজি। এছাড়াও
একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালরাও এই নেশা মুক্তি অনুষ্ঠানে সামিল হন
অনুষ্ঠানে।১২৫টিরও বেশি ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, শিল্প প্রতিষ্ঠান অংশ নেয় এই অনুষ্ঠানে। এছাড়াও
ব্রহ্ম কুমারী, ইসকন, চিন্ময় মিশন ও ওরোভিল থেকেও প্রতিনিধিরা ছিলেন। তাদের সামনেই দেশের
লাখ লাখ যুবক-যুবতী নেশা মুক্ত ভারত গড়ার শপথ নেয়।
akb tv news
02.08.2026

