বর্ষা রানীর হাতছানি
বাড়ায় মনোবল।
ঝরলে পরে বারিধারা
চেহারা উজ্জ্বল।
খরতাপে জ্বলছে তনু
ঝরছে শুধু ঘাম।
ধরার মাঝে তরুলতা
শুকিয়ে নিস্প্রাণ।
নদনদী যে বারি শূন্য
বাড়ছে মরুভূমি।
পশুপাখি গাছপালা ভাবছে
আসবে কবে নামি।
চাতক উড়ছে উপর
নেই কোথাও জল।
খরার কবলে ধরা
সবই নিস্ফল।
প্রার্থনা আজ সবার
কাটিয়ে দাও করা।
ঝরাও তুমি বারিসুধা
বাঁচাতে এ ধরা।
ফুটুক হাসি মুখে মুখে
নিস্প্রভতা যাক ঘুচে।
সবুজ প্রকৃতি সবুজ হবে
দুঃখ যাবে মুছে।
মৃণাল কান্তি পাল
আগরতলা
আরশিকথা অতিথি কলাম
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৫ই আগস্ট ২০২৬

