আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কানপুরে ভেঙে পড়ল বেসরকারি বিমান সংস্থার প্রশিক্ষণ বিমান।। নিহত দুই।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বৃহস্পতিবার আচমকা কানপুরে ভেঙে পড়ল বেসরকারি বিমান সংস্থার একটি প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলটের। গুরুতর আহত কো-পাইলট। ঘটনায় সজোরে আছড়ে পড়ে বিমানটি একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এদিন দুপুরে প্রশিক্ষণ চলাকালীন নাত্থু পুরওয়া গ্রামের গঙ্গার ব্যারেজের ধারে বিমানটি ভেঙে পড়ে। দুই ইঞ্জিনের ছোট বিমানটিতে একজন প্রশিক্ষণরত পাইলট এবং একজন সিনিয়র পাইলট ছিলেন। প্রশিক্ষণরত পাইলটের নাম শচীন ভাটিয়া। তিনি গুজরাটের বাসিন্দা। অপর পাইলটের নাম অভিষেক পুজারী, তিনি কর্নাটকের বাসিন্দা। ঘটনাস্থলেই দুই পাইলটের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এমার্জেন্সি টিম পৌঁছে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা সেটা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রের খবর, কানপুরের গার্গ অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই প্রশিক্ষণ বিমানটি উড়েছিল। ১১টা ৫০ নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে। সেসময় বিমানটি ফিরছিল ওই প্রশিক্ষণ কেন্দ্রেই। সূত্রের খবর, যে পাইলট প্রশিক্ষণ দিচ্ছিলেন তাঁর কমপক্ষে  ৩ হাজার ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে।

     







    akb tv news 

    27.08.2026.



    ছবি-নেট থেকে সংগৃহিত। 


    3/related/default