নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার থেকে শুরু হল ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশন। তিন দিন অধিবেশন বসবে। অধিবেশনের প্রথম দিনই দেশের দালাল ইস্যুতে উত্তপ্ত হয় বিধানসভা।বিধানসভার অধিবেশনে CPIM বিধায়কদের থাকার কোনও অধিকার নেই।" এই মন্তব্য করে অধ্যক্ষের কাছে দাবি জানালেন রাজ্যের কৃষি মন্ত্রী। ঠিক পাল্টা নিশানা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও। তিনি মন্ত্রী রতন লাল নাথকে উদ্দেশ্য করে বলেন " Who are You"? জবাবে রতন লাল নাথ বলেন "আমি ভারতীয়"। তীব্র বাদানুবাদ। এনিয়ে মুহুর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠে বিধানসভার অধিবেশন। কিছু সময় পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
akb tv news
27.08.2026.

