আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাহুল গান্ধীর বিরুদ্ধে অহেতুক মামলা।।AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ 


    রাহুল গান্ধীর বিরুদ্ধে অহেতুক মামলা করা হয়েছে। সাভারকরকে নিয়ে করা মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের মামলায় অংশীদার হতে চেয়ে এখন বিপাকে গবেষক। পঙ্কজ কুমার ফড়নিস নামে গবেষককে পুণের একটি আদালত ২০ হাজার টাকা জরিমানা করল। এর সঙ্গে উপরি পাওনা হিসেবে কোর্টের তিরস্কার।বীর সাভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্যে করার অভিযোগে মানহানির মামলা দায়ের হয়েছিল বিরোধী দলনেতার বিরুদ্ধে। মামলাটি করেছিলেন সাভারকরের দৌহিত্র সাত্যকি সাভারকর। সেই মামলার শরিক হতে চেয়ে আদালতে আলাদা করে আবেদন করেন পুণের গবেষক পঙ্কজ কুমার ফড়নিস। তাঁর বক্তব্য ছিল, রাহুল গান্ধী যেভাবে পর পর সাভারকরকে অপমান করে চলেছেন, তাতে তিনিও আঘাত পেয়েছেন। তাই এই মামলার শরিক হতে চান তিনি। কিন্তু পুণের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমল শ্রীরাম ওই গবেষকের আবেদন শুধু যে খারিজ করেছেন তাই নয়, সেই সঙ্গে ওই গবেষককে জরিমানাও করেছেন। আদালতের বক্তব্য, ওই গবেষক কোনওভাবেই এই মামলায় মানসিকভাবে আহত হতে পারেন না।




    akb tv news 

    16.08.2026

     

     ছবি- নেট থেকে সংগৃহীত। 

    3/related/default