নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার ভারি বৃষ্টিপাতের ফলে আগরতলা শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে জল জমে যায়। এরফলে নামাতে হয় নৌকা। খবর পেয়ে ছুটে যান পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ প্রশাসনের কর্মকর্তারা। চন্দ্রপুর জাতীয় সড়কে জমে যায় জল। ফলে যান চলাচলে সৃষ্টি হয় অসুবিধে। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে অনেক যানবাহন। বলদাখাল এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার রবিবার জানান, শনিবার রাতভর বৃষ্টির ফলে নদী সংলগ্ন কিছু নিম্নাঞ্চল বিশেষ করে বলদাখাল , শ্রীলঙ্কাবস্তি কাটাখাল সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তিনি বলেন শনিবার রাতভর বড়মুড়া পাহারে বৃষ্টি হওয়ার ফলেই জলমগ্ন হয়ে পড়ে এই সকল এলাকা। রবিবার আবহাওয়া ভালো আছে , পাশাপাশি উদ্ধারকার্য চলছে। বিশেষ করে বলদাখাল এলাকায় নৌকা নামানো হয়েছে। পাঁচ ছয়টা শরণার্থী শিবিরও খোলা হয়েছে। এখন পর্যন্ত কোন মৃত্যু বা সম্পত্তির ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসেনি। পরবর্তীতে যাদের সহায়তা প্রয়োজন তাদের সহায়তাও করা হবে। বিশেষ করে সদর ও জিরানিয়া জেলা বেশি ক্ষতিগ্রস্ত ।
akb tv news
23.08.2026

