নিজস্ব প্রতিনিধিঃ
ফের একবার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজধানীর কল্যাণী এলাকায়।শনিবার
রাতে কল্যাণী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জয়ন্তী দেবনাথের বাড়ির ভাড়াটিয়া ঘরে
চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।শনিবারে
রাতে কোন এক সময়ে ভাড়াটিয়া ঘরে প্রবেশ করে চোরেরা বিভিন্ন মুল্যবান জিনিসপত্র নিয়ে
পালিয়ে যায়। রবিবার সকালে ঘটনাটি নজরে আসার পর জানাজানি হয়।এদিকে, খবর পেয়ে পূর্ব
থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে ও তদন্ত শুরু করে।প্রসঙ্গত, সম্প্রতি
কালে পূর্ব থানার বিভিন্ন এলাকায় একের পর
এক চুরির অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। রাতের নিরাপত্তা
ব্যবস্থা আরও জোরদার করা সহ নিয়মিত পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
akb tv news
16.08.2026

