আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৯৩ জন দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান।।AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ 

    রবিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ড. বুধারায় দেববর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এদিন অনুষ্ঠানে রাজ্যের ৯৩ জন দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে নগদ ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তার পাশাপাশি বই তুলে  দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।উল্লেখ্য, রাজ্যের স্বনামধন্য আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন ও গৌতম রায় বর্মনের বাবা-মা উমপদ বর্মন ও অঞ্জলি বর্মনের নামে এই ট্রাস্ট গঠিত হয়। তাঁদের স্মৃতিকে সামনে রেখে ট্রাস্টের পক্ষ থেকে অন্যান্য বছরের ন্যায় এবছরও দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর  এই উদ্যোগ নেওয়া হয়।




    akb tv news 

    16.08.2026

     


    3/related/default