আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আচমকা অভিযান।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    বুধবার আগরতলায় আচমকা অভিযান চালায় ইডির আধিকারিকরা। এদিন শহরের ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়িতে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। একই সময়ে ইডির আরেকটি দল বটতলাস্থিত মার্কেটে তাঁর দোকানেও তল্লাশি চালায়। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে। সূত্রের দাবি, সন্দেহজনক আর্থিক লেনদেন এবং সম্ভাব্য বিদেশি অর্থের লেনদেন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শাহজাহান মিয়ার কথিত কিছু কার্যকলাপের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। তল্লাশি অভিযানের আগে বেশ কয়েকদিন ধরে তাঁর গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছিল বলেও  সুত্রে জানা যায়। ইডির এই অভিযান ত্রিপুরা পুলিশের কাছেও আকস্মিক ছিল বলে সূত্রের দাবি।  স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় ছাড়াই ইডি স্বাধীনভাবে এই অভিযান পরিচালনা করে বলে জানা গেছে। দিনভর বাড়ি ও দোকান, দুই জায়গাতেই শাহজাহান মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযানের কারণ সম্পর্কে শাহজাহান মিয়া বলেন, কেন তাঁর বাড়ি ও দোকানে এই তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে তিনি নির্দিষ্টভাবে কিছু জানেন না। বুধবার দুপুর পর্যন্ত তাঁর বাড়ি বা দোকান থেকে কোনও বড় ধরনের সামগ্রী উদ্ধারের খবর পাওয়া যায়নি।তবে তল্লাশির সময় কিছু নথিপত্র ইডির আধিকারিকরা সংগ্রহ করেছেন বলে সূত্রের দাবি। এখনও পর্যন্ত এই মামলায় ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিযোগের প্রকৃতি বা তদন্তের নির্দিষ্ট বিষয়ও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। সংগ্রহ করা নথিপত্র ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে সন্দেহজনক আর্থিক লেনদেন কিংবা সীমান্তপারের কোনও নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না, তা নির্ধারণের চেষ্টা চলছে বলে সূত্রের খবর। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে এই অভিযান সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।




    akb tv news 

    19.08.2026


    • নবীনতর

      আগরতলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আচমকা অভিযান।। AKB TV News

    3/related/default