নিজস্ব প্রতিনিধিঃ
১৯শে আগস্ট বুধবার আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য
বাহাদুরের জন্ম- বার্ষিকী।এবছর উনার ১১৮তম
জন্ম বার্ষিকী।এই উপলক্ষে এদিন আগরতলার কামান চৌমুহনীতে তাঁর মূর্তিতে এক অনুষ্ঠানের
মাধ্যমে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত আগরতলা
পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, তথ্য
সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ও আগরতলা পৌর নিগমের কমিশনার সহ অন্যান্যরা।
আগরতলা পুর নিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রমের প্রতি শ্রদ্ধা
নিবেদন করা হয়।
akb tv news
19.08.2026

