আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চোর ধরতে মাঠে আমতলী থানার পুলিশ।।AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ 

    আমতলী থানার পুলিশ একের পর এক চুরির অভিযোগের পর ধারাবাহিক অভিযানে নেমেছে। গত কয়েকদিনে একাধিক সন্দেহভাজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।সম্প্রতি আমতলী থানা এলাকায় একটি বাড়িতে চুরির অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তে গোয়েন্দা পুলিশেরও সহযোগিতা নেওয়া হয়।বিভিন্ন সূত্রের ভিত্তিতে শুরু হয় অভিযান।তদন্তের মাধ্যমে দুই সন্দেহভাজনের সন্ধান পায় পুলিশ। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ধৃতরা হল-সৌরভ দাস, বাড়ি জিরানিয়া এবং গৌরাঙ্গ দাস, বাড়ি বিশালগড়। জিজ্ঞাসাবাদে এলাকার একাধিক চুরির ঘটনার সঙ্গে তাদের যোগ সূত্রের তথ্য সামনে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টাও চলছে। চুরির ঘটনা রুখতে আমতলী থানা এলাকায় রাতের টহলদারি আরও জোরদার করা হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে।পুলিশের ধারাবাহিক অভিযানে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে। তবে চুরি প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। চোর চক্রের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।







    akb tv news 

    25.08.2026.

    3/related/default