নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির আহব্বানে জুট মিল কর্মী ও
পেনশনাদদের বিভিন্ন দাবিতে আগরতলার পি এফ কমিশনার অফিসের সামনে
গন-ধর্ণা ও গন ডেপুটেশন প্রদান করা হয়। তারা
দাবি গুলি তুলে, "জুটমিল এবং ই পি এফ ও উভয় কর্তৃপক্ষের ইতিকর্তব্য পূরন পূর্ব্বক,
ছায়ার পেনশন সহযোগে আদালতের আদেশ মোতাবেক, সংশোধিত বেতন-ভাতা তথা প্রদত্ত বকেয়া অর্থাহারের
আদলে, নতুন আঙ্গীকে পুরানো পেনশন পূন-বিন্যাস নিশ্চিত করা হোক। এর উদ্যোক্তা ত্রিপুরা
চটকল শ্রমিক ইউনিয়ন ও জুটমিল পেনশনার্স সোসাইটি। এবিষয়ে এক জুট মিল পেনশনার জানান,
এই সরকার জুটমিল শ্রমিকদের ভুল বেতন সংশোধন করেছে।সংশোধিত বেতন প্রায় ৯০ শতাংশ দিয়ে
দিয়েছে। এখানে প্রায় ১৬৩৭ জন প্রাপক আছেন। তার মধ্যে এই পর্যন্ত ৯০ শতাংশ প্রাপকের
টাকা সরকার পরিশোধ করেছে। কিন্তু সেখানে আমরা
যা দেখছি টাকা দেওয়ার ক্ষেত্রে সরকারি কতগুলি নিয়ম আছে, সেই নিয়ম গুলি না মেনে তারা
টাকা প্রদান করছে বলে তিনি জানান।
akb tv news
25.08.2026.

