আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শিক্ষকের দাবিতে পথ অবরোধ ছাত্র-ছাত্রীদের।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    শিক্ষকের দাবিতে ফের রাস্তায় নামল পেঁচারথলের ছাত্র ছাত্রীরা। হাতে প্লে-কার্ড নিয়ে স্তব্ধ করে দেয় জাতীয় সড়কে যানবাহন চলাচল।পেচারথলের নবীনচড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক সঙ্কটের প্রতিবাদে সোমবার সকাল থেকে আসাম- আগরতলা ৮ নং জাতীয় সড়ক রাস্তা অবরোধ  করে বিক্ষোভ প্রদর্শন করে পড়ুয়ারা। অবরোধকারীরা রাস্তায় প্লে-কার্ড নিয়ে আন্দোলনে নামে, এই অবরোধের ফলে নবীনচড়া এলাকায় রাস্তার দু’পাশে প্রচুর যানবাহন আটকে পড়ে।খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে অবরোধস্থলে পৌঁছায় পেচারথল থানার পুলিশ এবং ঊনকোটি জেলা শিক্ষা অধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। আধিকারিকদের আশ্বাসে এদিন দুপুরে ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নেয়। তবে অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা।  

     



    akb tv news 

    24.08.2026.

     

     

     

     

     

     

     

     


    3/related/default