নিজস্ব প্রতিনিধিঃ
জিএমপি, টিওয়াইএফ ও টিএসইউ সোমবার ৭ দফা দাবিতে রাজধানীর বিবেকানন্দ ময়দানের
সামনে বিবেকানন্দ মূর্তির পাদদেশে গণ অবস্থান
কর্মসূচি সংগঠিত করে। উপস্হিত ছিলেন সি পি আই এম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ আরও অনেকে। এই গন অবস্থান থেকে তারা আওয়াজ তুলে, এডিসি'র বে-আইনি নিয়োগ
বাতিল করে অবিলম্বে সুষ্ঠ নিয়োগ নীতির মাধ্যমে সকল শূণ্যপদ পূরণ করতে হবে।১২৫ তম সংবিধান
সংশোধনী বিল অবিলম্বে পাস করতে হবে।ককবরক ভাষাকে ৮ম তপশীলে অন্তর্ভুক্ত করতে হবে।ভিলেজ
কমিটি নির্বাচন অতিসত্বর ঘোষণা করতে হবে।আগরতলা পৌর নিগম এলাকার উপজাতি ক্ষুদ্র ব্যবসায়ীদের
জন্য স্থায়ী শেডের ব্যাবস্থা করতে হবে।অভয়নগর এলাকা কাটাখালের পাড়ে বসবাসকারীদের স্থায়ী
পূর্ণবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না।কাটাখাল বাঁধের আমূল সংস্কার করতে
হবে ও ১২৫ তম সংবিধান সংশোধনী বিল পাস করতে হবে। পাশাপাশি আরও কয়েকটি দাবিকে সামনে
রেখে এই গণ অবস্থান কর্মসূচি পালন করে তারা। অবিলম্বে এই দাবিগুলো পূরণ করার দাবি জানায়
তারা। দাবিগুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেয় সংগঠন গুলি।
akb tv news
24.08.2026.

