আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোলা হল উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্দুক।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    দীর্ঘ ১ মাস ২০ দিন পর শুক্রবার খোলা হল উদয়পুরস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্দুক। এদিন সকাল থেকে মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৭টি সিন্দুক ও প্রণামী বাক্স খুলে শুরু হয় গণনার কাজ। যা চলে দিনভর। এবিষয়ে গোমতী জেলা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানান, প্রণামী বাক্স থেকে ভারতীয় মুদ্রার পাশাপাশি উদ্ধার হয়েছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা। এর মধ্যে রয়েছে মার্কিন ডলার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভুটান, সৌদি আরব, কুয়েতের মুদ্রা এবং বাংলাদেশের টাকা। তিনি জানান, দেশ-বিদেশের ভক্ত ও পর্যটকদের কাছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আকর্ষণ দিন দিন বাড়ছে, যার প্রমাণ মিলেছে প্রণামী বাক্সে বিদেশি মুদ্রার উপস্থিতিতে। পাশাপাশি ব্যাংকের কিউ আর কোডের মাধ্যমেও ভক্তরা মায়ের চরণে প্রণামী প্রদান করছেন।প্রণামী গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়। প্রশাসনের কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্য দিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয় বলে জানানো হয়েছে। মন্দির  কর্তৃপক্ষের মতে, ভক্তদের অগাধ বিশ্বাস ও ভক্তির প্রতিফলন এই প্রণামী বাক্স ও সিন্দুক।





    akb tv news 

    28.08.2026.


    3/related/default