নিজস্ব প্রতিনিধিঃ
নেপালে ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই শুক্রবার চিনে শক্তিশালী ভূমিকম্প
অনুভূত হয়। বলা যায় চিনের ভূমিকম্পে বিপদ আরও বাড়ল নেপালের। কারণ আশঙ্কা সত্যি
করে সেখানে ফাটল লেক। চিনের এক সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার চিনের সিচুয়ান
প্রদেশের লংচ্যাং শহরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১।
বেজিংয়ের স্থানীয় সময় অনুযায়ী, এদিন দুপুর ১টা ১৩ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। ভূ-পৃষ্ঠ
থেকে ১৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। চিনের তরফে এখনও কোন ক্ষয়-ক্ষতির তথ্য
জানানো হয়নি। তবে আশেপাশে চেঙ্গডু ও চোঙ্গকুং-এও কম্পন অনুভূত হয়েছে।এই
ভূমিকম্পের জেরেই চিনের একটি লেক ফেটে যায়। তিব্বত সীমান্তের কাছে চোচেন খোলা ও
পুরেপু সাংপো নদীর সঙ্গমস্থলে লেক ফাটার খবর মিলেছে। এই লেক ফেটে জল ঢুকে যেতে
পারে নেপালে। প্রসঙ্গত, গত ২৬শে আগস্ট চিন-তিব্বত সীমান্তে হিমবাহ ভেঙে বিপর্যয়
নেমে আসে নেপালে। ওই হিমবাহ ভাঙার পরই একটি অস্থায়ী লেক তৈরি হয়েছিল।
akb tv news
28.08.2026.

.jpg)