নিজস্ব প্রতিনিধিঃ
গত রবিবার রাতে রাজধানীর বুদ্ধ মন্দির সংলগ্ন এমএলএ হোস্টেলের সঙ্গে মৃদুল
মোদক নামে এক ব্যক্তির বাড়ির সামনে মুদির দোকান থেকে তেল, ডাল সহ বিভিন্ন সামগ্রী
এবং একটি স্কুটি চুরি করে নিয়ে যায় চোরের দল।এরপর মালিকের অভিযোগের ভিত্তিতে পশ্চিম
থানার পুলিশ তদন্ত নেমে একজনকে আটক করে। তার বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রীর পাশাপাশি
দুটি মোবাইল ও দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ
করে আরো দু’জনকে আটক করে পুলিশ। পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার তিনজনকেই আদালতে
প্রেরণ করা হয় বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি।
akb tv news
25.08.2026.

