নিজস্ব প্রতিনিধিঃ
স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি -এ আক্রান্ত ২৩ মাস বয়সী শিশু কন্যা মনশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য শনিবার কুড়ি হাজার টাকা টাকার আর্থিক সহায়তা প্রদান করেন ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির সদর এম সি কমিটি। এদিন ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির সদর এম সি কমিটির কার্যকর্তারা মনশ্রীর বাবার হাতে চেক তুলে দেন। উল্লেখ্য, আগামী তেসরা সেপ্টেম্বর মনুশ্রীর দুই বছর পূর্ণ হবে। চিকিৎসকদের মতে, দুই বছর বয়সের আগেই তাকে এককালীন জিন থেরাপির ইনজেকশন জোলজেনসমা দিতে হবে। এই ইনজেকশনের আনুমানিক মূল্য ১৪ থেকে ১৬ কোটি টাকা। তবে আমদানি শুল্ক ও কর কমানো গেলে খরচ ৮ থেকে ৯ কোটির মধ্যে নেমে আসতে পারে বলে পরিবার সূত্রের খবর। মনুশ্রীর পরিবার সূত্রের খবর, রাজ্য সরকার বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে। এছাড়া সাংসদ বিপ্লব কুমার দেবও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এবিষয়ে আলোচনা করেছেন। তবে এখনও সরকারিভাবে কী ধরনের সহায়তা মিলবে বা কর কমানো হবে কি না, সে বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।চিকিৎসার জন্য নির্ধারিত সময় দ্রুত ফুরিয়ে আসছে। প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য কমপক্ষে ১৫–২০ দিন আগে রাজ্যের বাইরে যেতে হবে। কাজেই অতিসত্বর সকলকে সহায়তা করার আবেদন জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
akb tv news
15.08.2026

