নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। প্রতি বছরের মত এবছরও এদিন সকালে বিজেপি
সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, মেয়র দীপক মজুমদার
ওনিগমের ওয়ার্ড কাউন্সিলররা সহ অন্যান্য নেতৃত্ব। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে
দলের রাজ্য সভাপতি অভিষেক দেবরায় বলেন, এই বিশেষ দিনে প্রতিটি নাগরিকদের উপর আমার আহবান
থাকবে যে দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমাদের সকলকে করতে
হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে দেশাত্ববোধ ও জাতীয়তাবাদ যেন প্রত্যেকের মধ্যে জাগ্রত
হয়। এই দেশকে যেন আমরা সুরক্ষিত রাখতে পারি বলে তিনি জানান।
akb tv news
15.08.2026

