আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রিভার ফ্রন্টে সোনা জয়ী অস্মিতা দেবের বালির প্রতিকৃতি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    হাওড়া নদীর তীরে নির্মীয়মাণ রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্প উদ্বোধনের আগেই শহরবাসীর অন্যতম আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। মনোরম পরিবেশ, সুসজ্জিত হাঁটার পথ, শিশুদের জন্য আধুনিক খেলাধুলার সরঞ্জাম এবং প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এবার নতুন সংযোজন হিসেবে বিশেষভাবে নজর কেড়েছে স্যান্ড আর্ট জোন। আর সেই জোনেই কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দেবের বালির প্রতিকৃতি নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন স্যান্ড আর্টিস্ট কৃষ্ণ দেবনাথ।রিভার ফ্রন্ট প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর হাত ধরে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনের আগেই প্রতিদিন বহু মানুষ এখানে এসে ঘুরে দেখছেন নির্মীয়মাণ পার্কের বিভিন্ন অংশ। প্রাতঃভ্রমণকারী থেকে শুরু করে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসা মানুষের কাছেও জায়গাটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।পার্কের অন্যতম আকর্ষণ হিসেবে গড়ে তোলা হয়েছে স্যান্ড আর্ট জোন। এই অংশে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ভিত্তিক শিল্পকর্ম তৈরি করবেন স্যান্ড আর্টিস্ট কৃষ্ণ দেবনাথ। তাঁর হাতের নিপুণতায় বালির ওপর ফুটে উঠেছে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী অস্মিতা দেবের প্রতিকৃতি। শিল্পকর্মটি দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। অনেকেই প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং সামাজিক মাধ্যমে সেই ছবি ভাগ করে নিচ্ছেন।শিল্পী কৃষ্ণ দেবনাথ জানান, রাজ্যের কৃতী সন্তানদের সাফল্যকে সম্মান জানাতেই প্রথম পর্যায়ে অস্মিতা দেবের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য, সামাজিক বার্তা এবং গুরুত্বপূর্ণ দিবসকে সামনে রেখে নতুন নতুন স্যান্ড আর্ট তৈরি করা হবে।পরিকল্পনা অনুযায়ী, স্বাধীনতা দিবসে দেশাত্মবোধক থিম, দুর্গাপূজার সময় মা দুর্গার প্রতিকৃতি, প্রজাতন্ত্র দিবস, বিশ্ব পরিবেশ দিবসসহ বিভিন্ন বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে বিষয়ভিত্তিক স্যান্ড আর্ট প্রদর্শিত হবে। ফলে দর্শনার্থীরা প্রতিবারই নতুন শিল্পকর্ম দেখার সুযোগ পাবেন।প্রকল্প-সংশ্লিষ্টদের মতে, রিভার ফ্রন্ট কেবল বিনোদনের কেন্দ্র নয়, এটি শহরের সাংস্কৃতিক পরিচয়েরও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। সবুজ পরিবেশ, নদীর সৌন্দর্য এবং সৃজনশীল শিল্পকলার সমন্বয়ে এই পার্ক আগরতলার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হবে বলেই আশা করা হচ্ছে।









    akb tv news 

    04.08.2026

     


    • নবীনতর

      রিভার ফ্রন্টে সোনা জয়ী অস্মিতা দেবের বালির প্রতিকৃতি।।AKB TV News

    3/related/default