আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মঙ্গলবার ত্রিপুরা রাজ্যে ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মত এবছরও আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে জনজাতিদের এই পূজার আয়োজন করা হয়। ত্রিপুরার  রাজবংশের অন্যতম ধর্মীয় উৎসব হল কের পূজা। শ্রাবন মাসের শুক্লা পঞ্চমীতে সাত দিনের খারচি পূজা ১৪ দেবতার মন্দিরে শেষ হওয়ার পর সাত দিনের মাথায় শুরু হয় কের পূজা। কের পূজায় কঠোরভাবে নিয়ম কানুন মানা হয়। ওই নিয়ম চন্তাই যেমন নিখুঁত ভাবে মানেন, তেমনি এই নিয়ম পালনে জন ঘোষণাও দেওয়া হয়। এটাও তাঁদের পরস্পরাগত রীতি। কের পূজাকে ঘিরে বেশ কিছু নিষেধাজ্ঞামূলক সংস্কারও রয়েছে। এই পূজার দিনগুলিতে সমাজের প্রধান হয়ে উঠেন চন্তাই। কের পূজার সংস্কার কোন কারণে কেউ ভঙ্গ করলে চন্তাই মহারাজ তাঁকে শাস্তি দিতে পারেন। এই নিষেধাজ্ঞা বহাল থাকে রাত ১০টা থেকে সকাল ৫ টা পর্যন্ত। ওই সব স্থানে বসবাসকারী লোকজনদের ওই সময়কালে বাড়ি থেকে বেরুতে নিষেধ থাকে। এই নিষেধাজ্ঞা বহাল থাকে কের পূজার প্রথম ৩২ ঘন্টার সময়কালের জন্য।কের পূজা উপলক্ষ্যে রাজ্যবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।







    akb tv news 

    04.08.2026

    3/related/default