মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর এর জন্মদিনে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। জন্মজয়ন্তীতে মহারাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার নিজের এক্স হ্যান্ডেলে প্রদান করা এক বার্তায় মহারাজকে দূরদর্শী শাসক হিসেবে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি জানান, মহারাজার জনকল্যাণমুখী শাসন এবং ত্রিপুরার উন্নয়নে তাঁর অবদান ভুলার নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শিক্ষা ,পরিকাঠামো, সংস্কৃতি এবং প্রশাসনিক ক্ষেত্রে মহারাজার অনন্য অবদানের জন্য আধুনিক ত্রিপুরার রুপাকার হিসেবে স্মরণ করা হয় । তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং জনকল্যাণমুখী শাসনের উত্তরাধিকার আজও অনুপ্রেরণা যোগায় বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এই বছর বীর বিক্রমের ১১৮তম জন্মবার্ষিকী পালন করা হয়।
আরশিকথা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৯শে আগস্ট ২০২৬

