আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকী পালন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    বৃহস্পতিবার ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করে প্রদেশ কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত  অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়, দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাছাড়া অন্যান্য শাখা সংগঠনের পতাকা যথাযথ মর্যাদা উত্তোলন করা হয়। পরবর্তীতে কংগ্রেস ভবন প্রাঙ্গণে রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র প্রাক্তন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ অন্যান্যরা। পরবর্তীতে কংগ্রেস ভবন থেকে একটি মিছিল গান্ধীঘাটে গিয়ে রাজীব গান্ধীর শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। এদিন  গান্ধীঘাটে সেবাদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়।






    akb tv news 

    20.08.2026

    3/related/default