আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বর্ধিত বিদ্যুৎ বিলের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    সাধারণ গ্রাহকদের ওপর থেকে অতিরিক্ত আর্থিক বোঝা কমাতে ১০০ কোটিরও বেশি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।বর্ধিত বিদ্যুৎ বিলের ১০০ শতাংশ বহন করবে রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, দিল্লি থেকে ফিরে বিষয়টি নিয়ে তিনি শিক্ষা মন্ত্রী,  অর্থমন্ত্রী, মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সাধারণ মানুষের ওপর যাতে বিদ্যুতের বর্ধিত খরচের প্রভাব না পড়ে, সে বিষয়ে আলোচনার পর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রস্তাব বৃহস্পতিবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুতের বর্ধিত বিল নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের প্রতিবাদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যে কোন সমস্যার মুখে মানুষ প্রতিবাদ করার অধিকার রাখেন। তাঁদের অসুবিধার বিষয়টি সরকার বুঝতে পারছে। তাই গ্রাহকদের স্বস্তি দিতে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।





    akb tv news 

    21.08.2026

    3/related/default