আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বর্ধিত বিদ্যুৎ বিলের ১০০ শতাংশ বহন করবে রাজ্য সরকার।। বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    বর্ধিত বিদ্যুৎ বিলের জন্য দিশেহারা রাজ্যের বিদ্যুৎ গ্রাহকরা। এনিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। ভাংচুর করা হচ্ছে বিদ্যুৎ অফিস। এই পরিস্থিতিতে শুক্রবার আগরতলার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত মে মাস থেকে সাধারণ গ্রাহকদের যে বর্ধিত বিদ্যুৎ বিলের বোঝা তৈরি হয়েছে, তা রাজ্য সরকার ১০০ শতাংশ বহন  করবে।এই বর্ধিত বিলের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার অংশীদারিত্বও রয়েছে। বিশেষ করে BSNL ও রেলওয়ের মত সংস্থার ক্ষেত্রে বর্ধিত বিলের ১৫ শতাংশ বহন করার বিষয়টি উল্লেখ করেন তিনি। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের উপর বর্ধিত বিলের অতিরিক্ত চাপ অনেকটাই কমবে বলে জানান মন্ত্রী।





    akb tv news 

    21.08.2026

     


    3/related/default