নিজস্ব প্রতিনিধিঃ
হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা
বা রাখি বন্ধন। মূলত বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে
শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের
হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। সাধারণত শ্রাবণ বা ভাদ্র
মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। রাখি বন্ধন কখন থেকে চালু হয়েছিল সে ব্যাপারে
কথিত আছে ,রাখি বন্ধনের উৎপত্তি সেই দিন থেকে, যেদিন ভগবান কৃষ্ণ ঘুড়ি উড়িয়েছিলেন
এবং তাঁর আঙুল কেটে ফেলেছিলেন। সেই সময় পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী উনার হাতে কাপড়
ছিঁড়ে বেধে দিয়েছিলেন। পরবর্তীতে দ্রৌপদীর বস্ত্র হরণে শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন
দ্রৌপদীকে।এই রাখি বন্ধন উৎসবকে সামাজিক রূপ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাখি বন্ধন
উৎসবকে ঘিরে ইতিমধ্যেই বাজারে চলে এসেছে বিভিন্ন ধরনের রাখি। ৫ টাকা থেকে শুরু করে
৫০০ টাকা পর্যন্ত রয়েছে রাখি। এবছর বিশেষ ধরনের লাইটিং রাখি বাজারে এসেছে। যা পাইকারিতে
৩০০ টাকা বিক্রি হচ্ছে ডজন। খুচরো ৫০ টাকা করে বিক্রি হচ্ছে একটি রাখি। যা ছোটদেরকে
আকর্ষিত করবে।সোমবার মহারাজগঞ্জ বাজারে গিয়ে দেখা গেল ক্রেতা বিক্রেতার মধ্যে রাখি উৎসবকে ঘিরে
রয়েছে তৎপরতা। বেঁচে থাকুক রাখি পূর্ণিমা, বেঁচে থাকুক ভাই বোনের সম্পর্ক।সর্বদাই
বোন বা দিদিদের বিপদে এগিয়ে আসুক ভাইরা এই রাখি উৎসব ও এমনটাই চাহিদা থাকবে বোনেদের।
akb tv news
24.08.2026.

