নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ১৭ই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই উপলক্ষে
প্রতি বছরের মত এবছরও আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত একমাস ব্যাপী
বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি গুলিকে
সামনে রেখে বুধবার আগরতলা স্টেট গেস্ট হাউসে সকল মন্ত্রী ও বিধায়ক সহ দলের কর্মীদের
নিয়ে বৈঠকের আয়োজন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে
রেখে আয়োজিত এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মন্ত্রী, বিধায়ক ও দলের
নেতৃত্বদের সঙ্গে আলাপ-আলোচনা করেন।
akb tv news
26.08.2026.

