আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সিপিআইএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন, রাজ্যের পুর সভা, নগর পঞ্চায়েত ও পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ও রাজনৈতিক রণকৌশল নির্ধারণে বুধবার আগরতলায় সিপিআইএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের সদর দপ্তর দশরথ দেব ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটবুরোর সদস্য মানিক সরকার ও সিপি আই এম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ রাজ্য নেতৃত্ব। বৈঠকে সিপি আই এম দলের রাজ্য সম্পাদক বলেন, এটি আমাদের রুটিন বৈঠক। প্রতি এক বা দেড় মাস পর আমরা এই বৈঠক করে থাকি। সেই বৈঠকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি বলে তিনি জানান।  

     







    akb tv news 

    26.08.2026.


    3/related/default