নিজস্ব প্রতিনিধিঃ
সন্ত শিরোমণি রবিদাস মহারাজের ৬৫০তম জন্মবার্ষিকী
উপলক্ষে রামনগর মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার রাজধানীর আখাউড়া রোডস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ
সারদেশ্বরী মঠে এক বিশাল যজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।আয়োজিত অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,
সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথি, জনপ্রতিনিধি ও ভক্তরা।
যজ্ঞে রাজ্যের শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনা করে বিশেষ পূজা-অর্চনা করা হয়।প্রসঙ্গত,
সন্ত শিরোমণি রবিদাস ছিলেন ১৫শ শতকের একজন বিশিষ্ট সমাজ সংস্কারক, সাধক ও ভক্তি আন্দোলনের
অন্যতম পথিকৃৎ। তিনি জাতপাত ও অস্পৃশ্যতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং মানবতা, সাম্য,
ভ্রাতৃত্ব ও ঈশ্বরভক্তির বার্তা সমাজে ছড়িয়ে দেন। তাঁর শিক্ষা আজও সামাজিক সম্প্রীতি
ও সমতার আদর্শ হিসেবে সমানভাবে প্রাসঙ্গিক। অনুষ্ঠানে উপস্থিত মেয়র সহ বক্তারা সন্ত
রবিদাসের আদর্শ অনুসরণ করে সাম্য, সম্প্রীতি ও মানবসেবার চেতনাকে সমাজে আরও সুদৃঢ়
করার আহ্বান জানান।
akb tv news
04.08.2026

.jpeg)