আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জলাশয়ের উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়রll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    শুক্রবার আগরতলা পুর নিগমের ১৮ নং ওয়ার্ডের অধীন দুর্গা চৌমুহানিস্থিত নিউ স্টার ক্লাবের পেছনের জলাশয়ের উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পুরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন,পুকুর সংস্কার করা হলে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে, অন্যদিকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে এটি ব্যবহার করা সম্ভব হবে।তিনি বলেন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবগুলো পুকুরকে সংস্কার করার কাজ হাতে নেওয়া হয়েছে l সেই মোতাবেক কাজ চলছে বলে তিনি জানান।






    Akb tv news 

    04.09.2026.

    3/related/default