নিজস্ব প্রতিনিধিঃ
স্বপ্না ফাউন্ডেশন রিহ্যাব সেন্টারে তুহিন শুভ্র ভট্টাচার্য হত্যা মামলায়
আটজনকে গ্রেপ্তার করেছে এন সি সি থানার পুলিশ।এদেরকে শনিবার কোর্টে প্রেরন করা হয়।
জানা গেছে, গত ১৬ই আগস্ট রেহানা দাস চৌধুরী নামে এক মহিলা
এনসিসি থানায় অভিযোগ জানায় যে স্বপ্না ফাউন্ডেশন নামে রিহ্যাব সেন্টারে উনার স্বামীকে খুন করা হয়েছে।
উনার অভিযোগ ছিল সেই রিহাব সেন্টারে। উনার স্বামীকে প্রচন্ডভাবে মারধর করা হয় পরবর্তীতে
হাসপাতালে নিয়ে গেলে তাকে ব্রড ডেড ঘোষণা করা হয়। সেই অভিযোগ মূলে তদন্তক্রমে পুলিশ
সপ্না ফাউন্ডেশন এর কর্ণধার শুভম
বিশ্বাস সহ মোট আটজনকে আটক করে এনসিসি থানার পুলিশ। অভিযোগ ছিল তুহিন শুভ্র ভট্টাচার্যকে গত নয় আগস্ট সপ্না ফাউন্ডেশনে ভর্তি
করা হয়েছিল। নেশা আসক্ত ছিল তাকে নেশা শক্তি থেকে মুক্ত করতে তার পরিবার তাকে সেখানে
ভর্তি করেছে। তাদের পরিবার কাছ থেকে ডাক্তার দেখানো সহ বিভিন্ন উছিলায় মোটা অংকের
টাকা আদায় করেছিল স্বপ্ন ফাউন্ডেশন। শনিবার এনসিসি থানার ওসি পরিতোষ দাস বলেন, তাদের
বিরুদ্ধে অভিযোগের সত্যতা অনেকটাই পাওয়া গেছে।
ফলে আজ তাদেরকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়।
Akb tv news
05.09.2026.

.jpeg)