আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শরৎ এলো দুগ্গা বলো ।। কবিতা ।। সুপর্ণা মজুমদার রায় ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    শরৎ এলো দুগ্গা বলো


    নদীর বুকে বালুর চরে, 

    শরৎ এলো কাশের ঘরে। 

    শিশিরভেজা দুব্বো ঘাসে, 

    শরৎ এলো নীল আকাশে। 

    আগমনী ভোরের বেলায়, 

    শরৎ এলো শিউলি তলায়।

    শরৎ এলো কাঠাম ঘরে, 

    ছেলে-বুড়োর হৃদয়পুরে।

    শরৎ এলো মেয়ে বেলায়, 

    পূজোর থালায়,আলোর মালায়।

    শরৎ এলো ভোরের রাগে,

    পেঁজা তুলো শুভ্র মেঘে।

    শরৎ এলো পাখির গানে,

    আঁধার রাতের জোনাক মনে।

    শরৎ এলো ফুলে ফলে,

    পদ্মদিঘির শতদলে।

    বছর ঘুরে শরৎ এলো, 

    মায়ের পদধ্বনি হলো।

    শরৎ এলো শরৎ এলো, 

    জয় জয় জয় দুগ্গা বলো। 


    সুপর্ণা মজুমদার রায়

    আগরতলা, ত্রিপুরা


    আরশিকথা সাহিত্য


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৭শে সেপ্টেম্বর ২০২৬

     

    3/related/default