আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ২০তম বার্ষিক রোজগার মেলায় ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    দেশের যুব প্রজন্মের জন্য বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯শে সেপ্টেম্বর শনিবার রোজগার মেলা থেকে দেশের ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। ২০তম রোজগার মেলা ছিল এটি। ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে যোগ দেন। দেশের ৪৫টি জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই নির্বাচিত যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০তম বার্ষিক রোজগার মেলায় ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করে বলেন, “আপনারা সবাই ভারত সরকারে এমন এক সময়ে যোগদান করেছেন, যখন দেশ একটি বিশাল লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে, ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত। এক্ষেত্রে আপনাদের মত তরুণদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনাকে এমন প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে যা একটি উন্নত ও আত্মনির্ভর ভারতের আন্দোলনকে ক্রমাগত শক্তিশালী করে বলে তিনি জানান।”

     

      




    Akb tv news 

    19.09.2026.



    ছবি-নেট থেকে সংগৃহীত। 

    3/related/default