আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এডিসি’র ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে শাসক দল ভীত, সন্ত্রস্ত।। মানিক সরকার।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ   

    আগামী ২৮শে সেপ্টেম্বর এডিসি’র ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সি পি আই এম দলের নেতৃত্ব মানিক সরকার। প্রতিক্রিয়ায় তিনি বলেন, আগামী ৮ই সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার সুযোগ আছে। আজ ৫ই সেপ্টেম্বর। হুমকি ধমকি  তো আছেই। কিন্তু তা সত্ত্বেও বলব বিগত দিন গুলির তুলনায় এবার সরাসরি বা প্রত্যক্ষ ভাবে বিরোধী প্রধান বামফ্রন্ট মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তাদেরকে বাঁধা দিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে যে সমস্যা গুলি তৈরি করার চেষ্টা, এটা এই সময়ের মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি নির্দিষ্ট ভাবে কয়েকটা জায়গায় বিশেষ ভাবে দেখা যাচ্ছে। বিশেষ করে জিরানিয়া মহকুমা তার মধ্যে অন্যতম। মোহনপুর মহকুমাও রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, শাসক দল  ভীত, সন্ত্রস্ত। তারা একক ভাবে নির্বাচনে লড়াই করার সাহসও দেখাচ্ছে না, আবার তাদের  নিজেদের মধ্যে যে সমঝোতা তা প্রত্যাশা মত তারা করতে পারছে না বলে তিনি জানান।









    Akb tv news 

    05.09.2026.

     


    • নবীনতর

      এডিসি’র ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে শাসক দল ভীত, সন্ত্রস্ত।। মানিক সরকার।।AKB TV News

    3/related/default