আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শান্তিরবাজারে ৬৫তম শিক্ষক দিবস পালন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    ৫ই সেপ্টেম্বর শনিবার ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্ম জয়ন্তী। এই দিনটিকে দেশজুড়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় । শনিবার সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে পালন করা হয় ৬৫তম শিক্ষক দিবস। বগাফা ব্লক ও শান্তিরবাজার পৌর  পরিষদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রদীপ প্রজ্জ্বলন শেষে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন অতিথিরা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের পৌরমাতা স্বপ্না বৈদ্য, শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক তীর্থ রাম রিয়াং, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান  সত্যব্রত সাহা, দক্ষিণ জেলা পরিষদের ইন্ডাস্ট্রি এন্ড কমার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুমন দেবনাথ ও বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী দেবাশীষ ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বগাফা ব্লকের ২৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং ২৫ জন  দিব্যাঙ্গন ছাত্রছাত্রীকে সংবর্ধনা স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।এদিন অনুষ্ঠানে এলাকার বহু অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হয়।  





     



    Akb tv news 

    05.09.2026.

    3/related/default